লীলা কীর্তনের মধ্য দিয়ে সমাজ সচেতনতার উদ্যোগ নিল কালিয়াচক থানা। মালদা জেলার কালিয়াচক থানার উদ্যোগে জালালপুর লীলা কীর্তন কমিটির হাতে তুলে দেওয়া হল ১০০ কেজি চাল এবং ৫০ কেজি আলু।
জানা যায়, বুধবার থেকে মালদা জেলার কালিয়াচকের জালালপুর লীলা কীর্তন উদ্যোগে শুরু হয়েছে ২৪ প্রহর ব্যাপী নাম সংকীর্তন উপলক্ষে এখানে একটি মেলা বসেছে। শনিবারে অনুষ্ঠিত হবে নর-নারায়ণ সেবা। এই নর-নারায়ণ সেবার জন্য চাল ও আলু দেওয়ার ব্যবস্থা করেছে কালিয়াচক থানার আই সি সুমন চ্যাটার্জী।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/htcbTYhG5bo